একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
আজ ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিবস
আজকের এই দিনে বাঙালির বীর সন্তানরা ভাষার জন্য জীবন দিয়ে গেছে, ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি তৎকালীন পাকিস্তানের ১৪৪ ধারা উপেক্ষা করে
বাঙালির বীর সন্তানরা আন্দোলন চালিয়ে যায়, আন্দোলনটি লক্ষ্য করে বর্বর পাকিস্তান বাহিনী শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালায়।
এইগুলিতে ভাষার জন্য জীবন দেয় রফিক, জব্বার, বরকত, শফিকসহ আরো নাম না জানা অনেকেই।
পরবর্তীতে এই একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পায়।
তাই প্রতিবছর ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিবসটি পালন করা হয়।
শ্রদ্ধা জানাই বাঙালির সেই বীর সন্তানদের যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমরি বাংলা ভাষা।
সংক্ষিপ্ত তাৎপর্য-
একুশে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বাঙালি জাতির একটি গৌরবময় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
এই দিনটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগ ও সাহসিকতার প্রতীক।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ভাষার দাবিতে শহীদ হওয়া ভাষা শহীদদের স্মরণ করে আমরা আজ তাদের প্রতি শ্রদ্ধা জানাই।
তাদের আত্মত্যাগের কারণে আমরা আজ স্বাধীনভাবে আমাদের মাতৃভাষায় কথা বলছি, লেখালেখি করতে পারছি এবং আমাদের সংস্কৃতিকে বিশ্বমঞ্চে তুলে ধরতে পারছি।
মাতৃভাষা শুধুমাত্র একটি ভাষা নয়, এটি একটি জাতির সংস্কৃতি, ঐতিহ্য, এবং পরিচয়ের পরিচায়ক। আমাদের ভাষা আমাদের আত্মবিশ্বাসের উৎস, আমাদের ভাবনা এবং অনুভূতির প্রকাশ।
আজকের এই দিনে আমরা ভাষার প্রতি আমাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সম্মান জানাই, এবং বিশ্বের সকল মানুষের ভাষাগত অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করি।
আসুন, একুশে ফেব্রুয়ারির এই দিনটিতে আমরা সবাই আমাদের মাতৃভাষার গুরুত্ব বুঝে, তা রক্ষা এবং প্রসারে প্রতিজ্ঞাবদ্ধ হই। আমাদের ভাষা, আমাদের গৌরব।
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা এবং তাদের অবদানের প্রতি সম্মান জানিয়ে আমরা ভাষার অধিকারের জন্য চিরকাল লড়াই চালিয়ে যাব।
🖊️__মোঃ রুমান রহমান শহিদ
.jpeg)